নিউজটি শেয়ার করুন

আ.লীগ নেতার উপহার ঘর পেলেন শেপু রানী দাস

মীরসরাই প্রতিনিধি: প্লাস্টিক টাঙ্গিয়ে বৃদ্ধ স্বামী ও ৩ সন্তান নিয়ে মানবতার জীবন পার করছিলেন শেপু রানী দাস। জোরারগঞ্জ ইউনিয়নের তাজপুর গ্রামে কর্মঅক্ষম স্বামী সাধন দাস (৬৫)পূর্বে কামলা খাটলেও বয়সের ভারে এখন আর সম্ভব হয় না।

ফলে অন্যের বাড়িতে কাজ করে শেপু রানী দাস দারিদ্র্যের কষাঘাতে ঝরঝরিত পরিবারের ৩ বেলা আহার জোগাড় করলেও প্লাস্টিকের ফুটোয় রৌদ্র আর বৃষ্টির আনাগোনা থামাতে পারেননি।

নিজ এলাকার একটি পরিবারের এমন দূরবস্থা দেখে চোখ কপালে উঠে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন দিদারের।

তিনি নিজ অর্থায়নে ঘরে করে দেওয়ার প্রস্তাব দেন। অসহায় পরিবারটি রাজি হতেই লাখ টাকা ব্যয় করে জরাজীর্ণ ঘরটি ভেঙে নতুন করে তৈরি করে মাথা গোঁজার ঠাঁই করে দেন।

নাসির উদ্দীন দিদারের সহায়তায় ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ সাধন দাস,এ সময় তিনি মনভরে দোয়া কামনা করেন।

অন্যদিকে নাসির উদ্দীন দিদার জানায়,আমি সাধারণ মানুষের পাশে অতীতেও ছিলাম এবং যুগযুগ থাকবো।বিশেষ করে করোনায় ও মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমার আরশিনগর পার্কে অনেক অসহায় পরিবারের ছেলে মেয়েদের চাকুরী দিয়ে তাদের পরিবারের সচ্ছলতা আনয়ন করেছি।