নিউজটি শেয়ার করুন

আ.লীগ নেতা সালামের পক্ষ থেকে ১৫ হাজার জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি: করোনা ভাইরাসের মহামারীতে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ১৫ হাজার জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুস সালাম এর ব্যক্তিগত পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে ভাটিয়ারী ইউনিয়নের সামনীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন সামাজিক সংগঠনসহ ১৫ হাজার জনসাধারণের মাঝে মাস্ক, সবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস,এস আল মামুন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুস সালাম, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেকান্দর মির্জা কানু, মোঃ জানে আলম, আনোয়ার আলম, সৈয়দ নজরুল ইসলাম, সাইফুল ইসলাম রনি, শামসুল আরেফিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।