নিউজটি শেয়ার করুন

আ.লীগ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুকে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করেছে রাজানগর ইউনিয়নের খালেদ মঞ্জু নামে অপর এক আওয়ামী লীগ নেতা।
সম্প্রতি ফেসবুকে তিনি করোনা আক্রান্ত ইঞ্জিনিয়ার শামসুল আলমকে ফেরাউনের সাথে তুলনা করে নানা কুরুচিপূর্ণ ভাষায় কটুক্তি করেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের কর্মী-সমর্থকরা।
খালেদ মঞ্জুকে রাঙ্গুনিয়ায় অবাঞ্চিত ঘোষণা করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার (২১ মার্চ) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
এতে অংশ নেন এই দুই ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পুরো রাঙ্গুনিয়ার বিভিন্ন স্তরের কয়েক হাজার আওয়ামী নেতৃবৃন্দ। এদিন বিকালে আয়োজিত বিক্ষোভ মিছিলটি রাজানগর ইউনিয়নের রাণীরহাট বাজার থেকে থেকে শুরু করে চট্টগ্রাম-রাঙামাটি সড়কসহ আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাণীরহাট বাজার প্রাঙ্গণে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছৈয়দ তালুকদারের সভাপতিত্বে ও আজাদ নূর তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সহসভাপতি ছাদেকুন নূর চৌধুরী টিপু, বাবলা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, ইউসুফ মাতব্বর, তৌহিদ চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আছিফুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশ থেকে খালেদ মঞ্জুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারেরও দাবী জানানো হয়। শেষে খালেদ মঞ্জুর কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনকারীরা। এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে খালেদ মঞ্জুরকে বহিস্কারের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছৈয়দ তালুকদার। এসময় উপজেলা আওয়ামী লীগ থেকেও তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কারের সুপারিশ করেন তিনি।