নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ডের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সিপ্লাস ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা ছিল। তবে ইংল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকায় এই সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)

ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো এমনটাই জানিয়েছে। এদিকে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় মাঝপথে স্থগিত করা হয়েছিল আইপিএলের এবারের আসর। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইপিএলের বাকি অংশ।

সংযুক্ত আরব আমিরাতে টুর্ণামেন্টটি চলাকালীন বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। আইপিএলে ইয়ন মরগান-জস বাটলারদের পেতে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও ইংল্যান্ড এন্ড ওয়েলস কিকেট বোর্ডের(ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন, সিরিজ বাদ দিয়ে ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেয়া হবেনা।

বাংলাদেশ ও পাকিস্থান সফর থেকে কোন ক্রিকেটার বিশ্রাম নিলেও তারা অন্য কোথাও খেলতে পারবেনা। তাতে মরগানদের আইপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরী হয়েছিল। তবে নতুন তথ্য হচ্ছে আইপিএল খেলতে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here