নিউজটি শেয়ার করুন

ইউএসটিসি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স ৫ ও ৬ ডিসম্বের

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে প্রথম চতুর্থ শিল্প বিপ্লবের উপর

সিপ্লাস ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি)-এর যৌথ উদ্যোগে ”মুজিববর্ষ” উপলক্ষে বাংলাদেশের প্রথম চতুর্থ শিল্প বিপ্লবের উপর দু’দিনব্যাপী ভার্চুয়াল আন্তর্জাতিক কনফারেন্স (Online International Conference on 4 th Industrial Revolution (IC4IR 2020) আয়োজন করা হয়েছে।

যা, আগামী ৫ ও ৬ ডিসেম্বর ২০২০ তারিখ কনফারেন্সটি ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি উক্ত কনফারেন্স উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এই কনফারেন্স উদ্বোধনের মধ্যদিয়ে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ইনস্টিটিউট অব ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রিভল্যুয়েশন-এর কার্যক্রম শুরু হবে।

উক্ত আন্তর্জাতিক কনফারেন্স-এ বক্তব্য রাখবেন ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি) বোর্ড অব ডাইরেক্টরস-এর মাননীয় চেয়ারম্যান মিসেস ডাতো রাহিয়া আজমী আবদুর রহমান এবং সভাপতিত্ব করবেন ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সম্মেলনে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন আমেরিকা, মালয়েশিয়া এবং বাংলাদেশেসহ আরও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়েরর নামকরা অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি)-এর উপাচার্য প্রফেসর ড. মো. ইব্রাহীম বিন আবদুল মোতালিব।

উদ্যোক্তারা জানান, ২০২১ সালে বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে চলেছে। সেই অনুসারে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী’র বছরব্যাপী কর্মসূচির মাধ্যমে মুজিব বর্ষ হিসাবে উদযাপন করতে যাচ্ছি ২০২০-২০২১ চলাকালীন। ইউএসটিসির প্রতিষ্ঠাতা, উপমহাদেশের খ্যাতনামা চিকিৎসাবিজ্ঞানী, প্রয়াত জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম। যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সূত্রে অত্র বিশ্ববিদ্যালয় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ২০৪১ এর একটি দক্ষ, জবাব দিহি, স্বচ্ছ ও বিকেন্দ্রীকৃত প্রশাসন ব্যবস্থা; দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া; সুস্থ নাগরিকদের একটি দেশ; একটি দক্ষ এবং সৃজনশীল মানবসম্পদ সমৃদ্ধ দেশ; বিশ্বব্যাপী সংহত আঞ্চলিক/আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা; পরিবেশগতভাবে টেকসই; এবং একটি বিকাশিত ডিজিটাল অর্থনীতির দেশ বিনির্মাণ করা।

এসব লক্ষ্যকে সামনে রেখে ইউএসটিসি বাংলাদেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমিক লিডারদের দিক নির্দেশনামূলক লেকচার এর আয়োজন করতে চলেছে যা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। চতুর্থ শিল্প বিপ্লব (৪ আইআর) হাত ধরে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে।

আশা করা যায় যে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল দেশ হিসেবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি Knowledge Economy -এর দেশে পরিণত হবে। ইউএসটিসি (বাংলাদেশ) ও ইউটিপি (মালয়েশিয়া) কর্তৃক আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন এবং উক্ত কনফারেন্স-এ মালয়েশিয়া, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মাল্টা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ-এর প্রায় ৪০ জন গবেষক, অধ্যাপক ও বিজ্ঞানী বিভিন্ন বিষয়বস্তুর ওপর কৌশলগত দিক নির্দেশনা এবং মিথস্ক্রিয়াসহ মূলবক্তব্য উপস্থাপন করবেন।

উক্ত আয়োজনে দেশ-বিদেশের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং আগ্রহী ব্যক্তিবর্গকে সাদরে আমন্ত্রণ জানানো যাচ্ছে তারা যেন উক্ত লিংক এর মাধ্যমে রেজিস্ট্রেশনপূর্বক অংশগ্রহণ করে এবং উক্ত আয়োজনকে সাফল্যমন্ডিত করে।