নিউজটি শেয়ার করুন

ইউনিটি-৯৪ রামুর পারিবারিক মিলনমেলা ও বসন্ত বরণ উদযাপন

কক্সবাজার প্রতিনিধি: ইউনিটি-৯৪ রামুর পারিবারিক মিলনমেলা ও বসন্ত বরণ উৎসব রামু রাবার বাগান রেস্টহাউসে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২৫ বছর পর স্বপরিবারে মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে বন্ধুদের আনন্দের সীমা ছিলনা। বন্ধু-বান্ধবীরা নেচে গেয়ে মিলনমেলাকে সুন্দর্যমণ্ডিত করছিল। অনেকে বন্ধু-বান্ধবীদের চিনতে পারছিলনা।

গত শনিবার সকাল ১০ টায় রেজিঃ ও নাস্তা বিতরণের মাধ্যমে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে মিলনমেলা ও বসন্ত বরণ উৎসব। ছেলে-মেয়েদের বল নিক্ষেপ প্রতিযোগিতা, জামাইবাবুদের বল নিক্ষেপ প্রতিযোগিতা ও বউদের বালিশ খেলা প্রতিযোগিতা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। বন্ধুদের ছেলে-মেয়েদের নাচ গান বিশেষ করে বিজনের ছেলে, সেলির ছেলে ও ঝিল্লীর মেয়ের নাচ সবাইকে মুগ্ধ করে। বিজনের বউয়ের গান, রজত বড়ুয়া রিকু ও ধীমানের গান সবশেষে লাকি কুপন এর আয়োজন যেন আনন্দের বন্যা।

সবশেষে নুরুল আমিনকে আবারও আহবায়ক, খোরশেদ আলমকে পুনরায় সদস্য সচিব, বেবী বড়ুয়াকে পুনরায় সদস্য, সাজ্জাদ সুলতান, জেসমিন সুলতানা নুপুর,বিভাষ বড়ুয়া ও অপূর্ব ধরকে সদস্য করে ৭ সদস্যে বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।