নিউজটি শেয়ার করুন

ইউনিয়নে ত্রাণ বিতরণকালে নারী সদস্যদের সম্পৃক্ত করার নির্দেশ- ইউএনও রুহুল আমিন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিটি ইউনিয়নে করোনা সংকট মোকাবেলায় ত্রাণ বিতরণকালে ইউপির নারী সদস্যদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।

শনিবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে ইউএনও’র স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

এর আগে ৩ নং ই্উনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রসঙ্গে লিখিত অভিযোগ করেন ওই ইউনিয়নের নারী সদস্যরা।

অভিযোগপত্রে বলা হয়, এযাবৎকালে ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ত্রাণ বিতরণের জন্য চেয়ারম্যান তাদের কোনো কথা শোনেনি এবং তাদের কোনো বিষয় সম্পর্কে অবহিতও করেনি।

তাছাড়া ইউনিয়নের যে কোনো উন্নয়ন বাজেট প্রকল্পেও সদস্যদের সম্পৃক্ত না করায় তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন।

এরই প্রেক্ষিতে আজ উপজেলা নির্বাহ কর্মকর্তা এ আদেশ দেন।