পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও জেএসএসের অস্ত্রের যোগানদাতা শঙ্খদীশ বড়ুয়াকে আটক করেছে সেনাবাহিনী ও র্যাব।
শঙ্খদীশ কুতুকছড়ি বাজার এলাকার মৃত কালী কুমার বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার ভোরে জেলার কুতুকছড়িতে সেনাবাহিনী ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলিসহ চাঁদার রশিদ উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, শঙ্খদীশ বড়ুয়া পার্বত্য চট্টগ্রামে কাঠ ব্যবসার আড়ালে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও জেএসএসের চাঁদা সংগ্রহসহ অস্ত্রের যোগান দিতেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত্ সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে চাঁদাবাজি করে আসছিলেন।








