নিউজটি শেয়ার করুন

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন রানা জনপ্রিয়তায় তুঙ্গে

মিরসরাই প্রতিনিধিঃ  মিরসরাই উপজেলার ২নং ইউনিয়ন পরিষদের পশ্চিম হিঙ্গুলী গ্রামের স্থানীয় বাসিন্দা মরহুম মোহাম্মদ আলী ভূইয়ার সন্তান মোঃ জয়নাল আবেদীন রানা হিঙ্গুলী (ইউপি)চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে।

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী পদপ্রার্থী উপজেলা আওয়ামিলীগের নির্বাহী সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী জয়নাল আবেদীন রানা করোনাকালীন সাধারণ মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ছাড়াও নানা উন্নয়নমূখী কাজে নিজেকে সম্পৃক্ত রাখছেন। আওয়ামী লীগ পরিবারে জন্ম নেওয়া এ ত্যাগী নেতা ১৯৯০ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯০ সালে তিনি মহাজনহাট এফ,আর ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯১ সালে বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ- সম্পাদকের পদবিতে থেকে দলকে সুসংগঠিত করেছেন।

তৃণমূল থেকে উঠে আসা দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯০ সাল থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামিলীগের বিভিন্ন পদে থেকে তাঁর উপর অর্পিত দায়িত্ব আজও সুচারুভাবে সম্পন্ন করে যাচ্ছেন।

মোঃ জয়নাল আবেদীন রানা বলেন, দল থেকে যদি তাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে ২ নং হিঙ্গুলী ইউনিয়নকে আমি ডিজিটাল ইউনিয়ন হিসাবে সাজাবো।

এ ছাড়াও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে, মিরসরাইয়ের সাংসদ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তাঁর সুযোগ্যপু্ত্র আমাদের রাজনৈতিক আইডল আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের একান্ত চাওয়া মাদক, দূনীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

আমি ২০০১ সালে তৎকালীন বিএনপি- জামায়েত সরকারের আমলে অত্যাচার নির্যাতনের শিকার হয়েও কখনও রাজপথ ছাড়িনি।দলের জন্য নিবেদিত প্রাণে কাজ করেছি।

এলাকায় সরজমিনে গিয়ে জানা যায়,জনগণও জয়নাল আবেদীন রানাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।

পশ্চিম হিঙ্গুলী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলে,জনপ্রতিনিধি একটা এলাকার জনগণের প্রতিনিধিত্ব করে।তাই জনপ্রতিনিধিকে অন্য সকল যোগ্যতার আগে শিক্ষিত হওয়াটা জরুরি।শিক্ষিত বিবেক জনগণের কল্যাণে কাজ করে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here