আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি: ফটিকছড়িতে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
১২ অক্টোবর (মঙ্গলবার) রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভায় এসব মনোনয়ন ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।
১৪ ইউনিয়নে যারা দলের মনোনয়ন পেয়েছেন তারা হলেন, বাগানবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রুস্তম আলী, দাঁতমারায় জানে আলম, নারায়নহাট ইউনিয়নে হারুনুর রশীদ, সুন্দরপুরে মো. শাহনেওয়াজ লেলাং ইউনিয়নে সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, রোসাংগিরী ইউনিয়নে শোয়েব আল ছালেহীন, বক্তপুরে এস.এম সোলায়মান বি.কম, জাফতনগর ইউনিয়নে আব্দুল হালিম, সমিতিরহাটে হারুনুর রশীদ ইমন, আব্দুল্লাহ ইউনিয়নে অহিদুল আলম জুয়েল, সাবেক চেয়ারম্যানদের মধ্যে নৌকা প্রতীক পেয়েছেন পাইন্দং ইউনিয়নে শাহ আলম শিকদার ও ধর্মপুরে কাজী মাহমুদুল হক।
অন্যদিকে গত নির্বাচনে পরাজিদের মধ্যে দলের মনোনয়ন পেয়েছেন হারুয়ালছড়ি ইউনিয়নে জুলফিকার আলী ভুট্টো ও কাঞ্চননগরে দিদারুল আলম।
উল্লেখ্য, ২ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ১৪ ইউনিয়নে ৯০ মনোনয়ন প্রত্যাশী দলের কাছে নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছিলেন। পরে ৯০ জনের তালিকাটি ক্রম বিন্যাস করে জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে যাচাই-বাচাই করে ১৪ জনকে দলের মনোনয়ন দেয়া হয়।








