নিউজটি শেয়ার করুন

ইউপি সদস্যের কার্যালয় থেকে লাশ উদ্ধার, আটক ৩

ইউপি সদস্যের কার্যালয় থেকে লাশ উদ্ধার আটক ৩

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর ইউনিয়ন পরিষদের সদস্য আছিয়া বেগমের কার্যালয় থেকে নূর আলম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন— ইছানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারী সদস্য আছিয়া বেগম (৫০), কুরবান আলী (২৫) ও পারভেজ (২৩)।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

স্থানীয় সূত্রে জানা যায়, মো নাছির আহমদ নামের এক ব্যক্তি হাওলাদি টাকা নেওয়ার কথা বলে মো নুরুল আলম ডেকে নিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন দেখতে পায় মহিলা মেম্বার আছিয়া বেগমের অফিস কক্ষে নুরুল আলমের ঝুলন্ত লাশ। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।