নিউজটি শেয়ার করুন

ইউরোপের বর্ষসেরা ফুটবলার জর্জিনহো

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক:  জাতীয় দল ও ক্লাবের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। ক্লাবের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ এবং জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। দুই টুর্নামেন্টেই নিজ দলের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতিস্বরুপ উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব নিজের করে নিয়েছেন জর্জিনহো।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের ড্র অনুষ্ঠানে উয়েফা বর্ষসেরাদের নাম ঘোষণা করে উয়েফা।

উয়েফা বর্ষসেরা সেরা তিনে ছিলেন জর্জিনিয়ো, কেভিন ডি ব্রুইনি এবং এনগালো কান্তে। তবে বাকি দুইজনকে পিছনে ফেলে সেরা হয়েছেন জর্জিনহো। আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির অবস্থান ছিল চতুর্থ এবং ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন নবম স্থানে।

বর্ষসেরা ফুটবলারের তালিকায় আক্রমণভাগের খেলোয়াড়দের আধিপত্য থাকলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে।এইবার  সেরা তিনে জায়গা পাওয়া তিনজনই ছিলেন মাঝমাঠের খেলোয়াড়।

প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েই বাজিমাৎ করেন জর্জিনহো। সর্বশেষ ২০২০-২১ মৌসুমের মাঝপথে ভুগতে থাকা চেলসিকে শীর্ষ চারে নেওয়ার পিছনের অন্যতম সেরা কারিগর ছিলেন জর্জিনহো। শেষ পর্যন্ত চেলসির ঘরে উঠে চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

এছাড়াও ইতালির হয়ে ইউরোপ সেরার মুকুট অর্জনেও মাঝমাঠে দারুণ ভূমিকা রাখেন জর্জিনহো। এর জন্য বিশ্বজুড়ে দারুণ প্রশংসিতও হন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here