Site icon CPLUSBD.COM

ইউরোপ ও রাশিয়ার যুগ্ম মঙ্গল মিশন ২ বছরের জন্য পিছিয়ে

মঙ্গলের উদ্দেশে ইউরোপ ও রাশিয়ার একটি যুগ্ম মিশন ২ বছরের জন্য পিছিয়ে গেল। করোনা ভাইরাস মহামারির কারণে মিশনটিকে পেছানোর সিদ্ধান্ত নেয় ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও রাশিয়ার রোসকসমস।

চলতি বছরের জুলাই অথবা আগস্টে ইউরোপ ও রাশিয়ার মিলিত প্রচেষ্টায় মঙ্গলের উদ্দেশে একটি রোভার পাঠানোর কথা ছিল। এখন সবকিছু ঠিক থাকলে রোভারটিকে পাঠান হবে ২০২২ সালে। রোভারটির মঙ্গলে প্রাণের সন্ধানে কাজ করার কথা রয়েছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির পরিচালক জন ওয়েরনার বলেন, আমরা এই মিশনটিকে একটি শতভাগ সফল মিশন হিসেবে দেখতে চাই।

ব্রিটিশ রসায়নবিধ রোসলিন ফ্র্যাংকলিন রোভারটির নকশা প্রস্তুত করেন এবং তার নামেই রোভারটির নামকরণ করা হয়। এই রোভারকে মঙ্গলে পৌঁছানো গেলে এটিই হবে প্রথম রোভার যা মঙ্গলের মাটির ২ মিটার গভীরেও প্রাণের সন্ধান করতে পারবে। এ রোভার ডিএনএ পর্যালোচনা করে প্রাণের অস্তিত্বের সন্ধান করে।

২ বছর পেছানোর কারণ হচ্ছে, পৃথিবী ও মঙ্গলের অবস্থানগত জটিলতার কারণে ‘এখন পর্যন্ত’ মঙ্গলের উদ্দেশে কেবল ২ বছরে একবারই রকেট পাঠানো যায়। তাই জুলাই থেকে আগস্টের সময়টা পার হয়ে গেলে দুই বছর অপেক্ষা করা ছাড়া বিজ্ঞানীদের আর কোনো উপায়ও নেই।