Site icon CPLUSBD.COM

ইকোর সচেতনতামূলক কর্মশালায় সিভিল সার্জন:করোনা প্রতিরোধে আতংক নয়, সচেতনতা ও সাবধানতা প্রয়োজন

করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আতংকিত নাহয়ে সকলকে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করার আহবান জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।

রবিবার বিকেল ৫ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকোর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের করনীয় শীর্ষক কর্মশালা দারুল ফজল মার্কেটস্হ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে, ইকোর সাধারণ সম্পাদক ড.ওমর ফারুক রাসেল এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি আরো বলেন,করোনা ভাইরাসের অত্যাধিক ঝুঁকিতে আছে চট্টগ্রাম। কারণ চট্টগ্রামে দুইটি বন্দর, বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশি চাকুরীরত। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তবে এ রোগ প্রতিরোধে প্রস্তুত রয়েছে বাংলাদেশের। সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আতংক না হয়ে সকলকে আরো অধিকতর সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, হাত দিয়ে নাক -মুখ স্পর্শ না করা, সবসময় সাবান দিয়ে হাত ধোয়া অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে। হাঁচি -কাশি দেওয়ার সময় নাক ও মুখ ঢেকে রাখা,বাইরে বেরোনোর সময় মাস্ক ব্যবহারে সচেতন থাকার আহবান জানান।তিনি করোনা ভাইরাস নিয়ে গুজব সৃস্টিকারিদের ধরিয়ে দেওয়ার আহবান জানান। সরকারের নির্দেশনা মোতাবেক গণ জমায়েত এড়ানোর লক্ষে কর্মশালায় শুধুমাত্র চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের থানা কমান্ডার ও একজন করে বীর মুক্তিযোদ্ধার সন্তান উপস্থিত ছিলেন।

এতে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস, যুদ্ধাহত খোরশেদ আলম, মোহাম্মদ ইউসুফ, সৈরেন্দ্র সেন,কুতুবউদ্দিন চৌধুরী, নূর উদ্দিন, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম,আহম্মেদ হোসেন, , সৈয়দ আহমদ, ইকোর সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, অর্থ সম্পাদক সাহেদ মুরাদ,দপ্তর সম্পাদক এস এম আব ইউসুফ, মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান সজিব, সাজ্জাদ হোসেন, আশরাফুল হক চৌধুরী, খাজা মাঈনুদ্দিন প্রমুখ।

ইকোর উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্ন গণসচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে সমাজের অসহায় মানুষের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যেহেতু ইকো একটি অলাভজনক প্রতিষ্ঠান বা সংস্থা তাই ইকোর পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এ কর্মসূচি সফল করতে আর্থিকভাবে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

প্রয়োজনে ০১৮১৫৮০৪০৬৭,০১৮১৮৩৯৭৩৪৫ যোগাযোগের অনুরোধ রইল