সিপ্লাস প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানারও করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) করোনা টেস্টের পর পজেটিভ রিপোর্ট আসে।
তবে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভালো আছেন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী নুর খান।
বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, ৮ অক্টোবর আমার আব্বার করোনা শনাক্ত হওয়ার পর আজ (১২ অক্টোবর ) আমার আম্মার করোনা টেস্টের পর পজিটিভ শনাক্ত হয়েছে । তিনি এখন চট্টগ্রামে হাসপাতালে ভর্তি আছেন এবং আল্লাহ পাকের অসীম কৃপায় ভালো আছেন ।সবার প্রতি আমার আব্বা আম্মার জন্য দোয়ার আর্জি থাকলো।
দয়া করে সবাই করোনা প্রতিরোধে সচেতন হোন এবং করোনা বিস্তার রোধে সর্বোচ্চ মনোযোগ দিন, যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া ,মাস্ক পরা ইত্যাদি। আমরা সচেতন থাকলে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ।

এদিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ফেইসবুক পেইজে তার এপিএস মোহাম্মদ নুরখান লিখেছেন:
আমাদের সকলের দোয়া ও ভালবাসায় ইনশাল্লাহ স্যার সম্পূর্ণ ভালো আছেনঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা , আদর্শিক ও মানবিক রাজনীতিক , চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি স্যার শারীরিকভাবে বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল।তিনি ভালো আছেন । আমরা সকলেই জানি তিনি covid – এ আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এখানকার চিকিৎসকগণ নিবিড়ভাবে তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। আজ কয়েকজন সামরিক কর্মকর্তা তাঁকে দেখে গেছেন।তিনি সকালে পত্রিকা পড়েছেন এবং হেঁটেছেন।বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছেন। অসুস্থতার মধ্যেও মা -মাটি-দেশ ক্ষণিকের জন্যও বিচ্যুত হয়নি তার মন থেকে, চিন্তা থেকে। ভাবলেন গত আমলে মন্ত্রী থাকাকালে বস্তিবাসীদের জন্য নেয়া আবাসন প্রকল্পটি যদি বাস্তবায়ন হয়।মীরসরাইতে ফসলী জমিতে যেন কোন শিল্প-কারখানা গড়ে না উঠে
ইউএনওকে সে নির্দেশনাই দিলেন। ইনশাল্লাহ আর কিছুদিন
পরেই করোনামুক্ত হয়ে তিনি সকলের মাঝে ফিরে আসবেন ।আমাদের দোয়া ও ভালোবাসায় এ মানবিক মানুষটি দ্রুত সুস্থ হয়ে উঠবেন মহান আল্লাহর নিকট সকলে এই প্রার্থনাই করি ।
মোহাম্মদ নুরখান
স্যারেরএপিএস