নিউজটি শেয়ার করুন

ইট দিয়ে আঘাত করে গায়ে কেরোসিন ঢেলে বৃদ্ধকে পুড়িয়ে হত্যা

বোয়ালখালীতে অগ্নিদগ্ধ হয়ে গৃৃহবধুর মৃত্যু
ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার মাস্টার পাড়ায় চাইথোয়াই মারমা (৬০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা। এ ঘটনায় ঘাতক শরীফ পাটোয়ারী (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চাইথোয়াই মারমা বাজারে যাওয়ার সময় বাসার অদূরে রাস্তায় শরীফ পাটোয়ারী (২৫) নামে এক যুবক আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। যুবকটি প্রথমে ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে মাটিতে ফেলে দিয়ে চাইথোয়াইর গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাই জ্বেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৭টায় হাসপাতালের জরুরি বিভাগে তাকে আনা হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী জানান, আগুনে চাইথোয়াই মারমার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ছেলে অংশিউ মারমা বলেন, শরীফ তাদের প্রতিবেশি। সোমবার রাত সাড়ে ১১টায় শরীফ তাদের ঘরে আগুন দিয়েছিল। এ ঘটনায় আজ মঙ্গলবার তিনি থানায় একটি লিখিত অভিযোগও দেন।

আটক শরীফের বাবা আবু আহমেদ পাটোয়ারী জানান, তিনি সন্ধ্যায় ফেনী থেকে রামগড়ে এসে ঘটনাটি শুনেছেন। তবে তার ছেলে ঘটনার সাথে জড়িত কি না তা তিনি জানেন না। তবে আমার ছেলে গত ২ বছর যাবৎ মানসিক রোগে ভুগছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তার মানসিক চিকিৎসা করা হয়।

রামগড় থানার ওসি (তদন্ত) রাজীব কর বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শরীফ পাটোয়ারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here