নিউজটি শেয়ার করুন

ইট পাথরের এই শহরে একটু সবুজ থাকুক টিকে, জাগো মানুষ জাগো জাগো রক্ষা করো সিআরবিকে

ছড়ায় ছড়ায় সিআরবি রক্ষার দাবি

সিপ্লাস প্রতিবেদক: সিআরবি রক্ষার আন্দোলনে আজ জেগেছে মানুষ। জেগেছে চট্টগ্রামের মুক্তবুদ্ধি চর্চাকারী আপামর জনসাধারণ। কখনো গান, কখনো কবিতা, কথামালা, কখনো জাদু কিংবা নূপুরের নিক্কনে তারা জানান দিচ্ছে, ‘রক্ত চাওতো দিতে রাজি, সিআরবিতে হাত দিবা না; চট্টলবাসী ক্ষেপলে পরে দাবায় রাখতে পারবা না।’

শনিবার (২ অক্টোবর) নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রামের সকল কবি ও ছড়াকারবৃন্দ।

ছড়াকারদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সভাপতি নাগরিক সমাজ, চট্টগ্রামের কো চেয়ারম্যান রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান বলেন, যুগে যুগে যেকোন প্রতিবাদে, আন্দোলন সংগ্রামে ছড়াকার, কবি সাহিত্যিকরা ভূমিকা রেখেছেন তাদের লেখনীর মধ্য দিয়ে। সিআরবি রক্ষার আন্দোলনেও চট্টগ্রামের ছড়াকার ও কবিরা মিলে তাদের প্রতিবাদ জানিয়েছেন ছন্দে, গদ্যে, কাব্যে। আমরা তাদের এ প্রতিবাদকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই।

ছড়াকার উৎপল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় স্বরচিত ছড়া ও কবিতা আবৃত্তি করেন, কবি অধ্যাপক হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী, কবি মিনু মিত্র, রাদিয়া আফরিন নাশরাহ্, সৈয়দা সেলিমা আকতার, জসিম মেহবুব, আকাশ আজিজ, তৈয়বা জহির আরশি, বাবলা চৌধুরী, শিপ্রা দাশ, বিশ্বজিৎ সেন সোমা মুৎসুদ্দি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলনে নাগরকি সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মকবুল হোসনে, ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকটে ইফতখোর উদ্দিন চৌধুরী সাইমুল, রাশেদ হাসান, প্রণব চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা রতন ঘোষ, লেখক দিলরুবা খানম, সাবের আহমেদ, মোহাম্মদ মোরশেদ, মাহামুদুর করিম, সাজ্জাদ হোসেন জাফর, জায়েদিদ আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here