Site icon CPLUSBD.COM

ইট বোঝায় ট্রাকে মিলল কাঠ

রামু প্রতিনিধি: রামু বাইপাস এলাকায় ইট বোঝায় ট্রাকে মিলল চোরাই কাঠ। ট্রাকের ভিতরে কাঠ আর উপরে দেয়া হয়েছে ইট। এমন অভিনব পন্থা অবলম্বন করেও বনবিভাগের বিশেষ দলের চোখ ফাকি দিতে পারেনি কাঠ চোরাকারবারিরা।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় অভিনব কৌশলে অবৈধ চিড়াই কাঠ পরিবহন কালে চট্ট মেট্রো -ড ১১ -২৩২১ একটি ট্রাকসহ আনুমানিক ২শত ৫০ঘনফুট বিভিন্ন জাতের চিড়াইকাঠ জব্দ করা হয়।টহলদল গাড়ির গতিরোধ করলে গাড়ির ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।

এদিকে এখনো অবৈধ কাঠ বহনকারী গাড়ির মালিকানা নিয়ে কেউ আসেনি বলে জানান সদর রেঞ্জ কর্মকর্তা । তবে গাড়িটি কক্সবাজারের উখিয়া কোর্টবাজার এলাকার কারো মালিকানাধীন বলে জানা গেছে। অভিযানে সাথে ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহল টিম।

কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলাম এর নির্দেশে একেএম আতা এলাহীর নেতৃত্বে দেন।

কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা মো. একেএম আতা এলাহী বলেন, বন রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, আমাদের অভিযান চলমান। প্রত্যেক বিট এলাকায় অভিযান বাড়ানো হয়েছে। টহলদল বাড়ানো হয়েছে। কাঠ চোরাকারবারিদের ছাড় দেওয়া হবেনা বলেও হুশিয়ারী দেন ডিএফও।