সিপ্লাস প্রতিবেদক: পটিয়ায় উপজেলার শান্তিরহাট-পটিয়া রোডে ইট ভাঙার মেশিন উল্টে মো. সোহল (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ভোলা জেলার লালমোহন থানার ভাঙাপোলের মো. কবীর হোসেনের ছেলে।
রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
তবে তিনি স্ত্রী নিয়ে বর্তমানে পটিয়ার শান্তিরহাটে বসবাস করেন। সোহেলের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে বলেও জানা গেছে।
পুলিশ সুত্রে জানা যায়, শান্তিরহাটে ইট ভাঙ্গার মেশিন উল্টে পার্শ্ববর্তী শীকলবাহা নদীতে পড়ে যায়। এসময় সোহেল গুরুত্বর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, উপজেলার শান্তিরহাট-পটিয়া রোডে ইট ভাঙার মেশিন উল্টে মো. সোহল (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হওয়ার খবর পেয়েছি।








