নিউজটি শেয়ার করুন

ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৮১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮১২ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ১ লাখ ৭৩৯ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ১৪ হাজার ৬২০ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।