নিউজটি শেয়ার করুন

ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে ১৫ আগস্ট লিপিবদ্ধ থাকবে: সীতাকুণ্ডে এমপি দিদার

সীতাকুন্ড প্রতিনিধি: ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে ১৫ আগস্ট লিপিবদ্ধ হয়ে থাকবে এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতরা ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহিৃত হয়ে থাকবে বলে দাবী করেছেন সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
সকালে সীতাকুণ্ড উপজেলা চত্বরে একে একে পুষ্পমাল্য নিয়ে মিলিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও স্বেচ্ছাসেবী সংগঠন।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এডিশনাল এসপি শম্পা রানী সাহা, সসহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, মডেল থানার অফিসার ফিরোজ হোসেন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুউদ্দীন রাশেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীসহ প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ।
অপর দিকে জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী, সাঈদ মিয়া, রতন মিত্র, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতিি মোঃ শাহজাহান, ছাত্রলীগের আহ্বায়ক শাহেস্তা খান, সাবেক অর্থ সম্পাদক আলাউদ্দীন, শ্রমিক নেতা নুর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।