ইতিহাস গড়া হল না টাইগারদের। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হারল টাইগাররা। আজকের খেলায় জিতলে এটি হতো টাইগারদের নতুন ইতিহাস।
সিরিজের প্রথম টি-টোয়ন্টিতে ভারতের বিপক্ষে সাত উইকেটের জয় পায় বাংলাদেশ। এরপর বাকি দুই ম্যাচে হেরে যায় টাইগাররা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুলের ফিফটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে স্বাগতিক ভারত।








