Site icon CPLUSBD.COM

ইন্দোনেশিয়ায় বাস গিরিখাতে পড়ে নিহত ২৫

সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে সাউথ সুমাত্রা প্রদেশের লিকু লেমাতাং এলাকার পাহাড়ি রাস্তা থেকে ৩৮ আরোহীর বাসটি ১০০ মিটার নিচের নদীতে পড়ে যায় বলে জানিয়েছে বিবিসি।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ১২০ উদ্ধারকর্মীকে নিয়োজিত করা হয়।

দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসটি সুমাত্রার বেংকুলু শহর থেকে পালেমবাংয়ে যাচ্ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

পাগার আলাম পুলিশের শীর্ষ কর্তা ডলি গুমারা জানান, তার বাহিনী আগে জীবিতদের সরিয়ে নেয়াকে অগ্রাধিকার দিচ্ছে।

দুর্ঘটনা সংশ্লিষ্ট এলাকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে।