রেলওয়ে নগরীর ইপিজেড রেলওয়ের পূর্বাঞ্চল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।
রোববার (০১ মার্চ) সকাল ১১টা থেকে ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দখলকৃত এক একর জায়গা উদ্ধার করা হয়েছে।এবং ৪০০ ঘরবাড়ি দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলমান থাকবে।








