সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেডের সিমেন্ট ক্রসিং মোড়ে রাসেল কমিশনারের বাড়ির পাশে একটি ওয়ার্কশপে ওয়েল্ডিং করার সময় আগুন লেগে একটি মাইক্রোবাস, প্রাইভেট কার ও একটি ট্রাক পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ইপিজেড ও কর্ণফুলী ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়ার্কশপে গাড়িতে ওয়েল্ডিং করার সময় ওই আগুনের সুত্রপাত ঘটে।
