নিউজটি শেয়ার করুন

ইপিজেডে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

সিপ্লাস প্রতিবেদক: ইপিজেড থানাধীন ৩৮নং ওয়ার্ড রেলবিট বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের মূর্তিসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

রবিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ১। মোঃ শান্ত(৩২), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-দক্ষিণ হালিশহর, বন্দরটিলা, আশার মায়ের গলি, কান্ডাস আলী চেরাং বাড়ী, ৩৯নং ওয়ার্ড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সেলিম হাওলাদার(৪০) পিতা-মৃত শাহজাহান হাওলাদার, সাং-নিন্দ্রাচর, এমতাজ হাজী বাড়ী, ৬নং ওয়ার্ড, থানা-তালতলী, জেলা-বরগুনা, বর্তমানে-ওয়াসিম চৌধুরী পাড়া, কাস্টমস বিল্ডিং, গোলাম মোহাম্মদ চৌধুরী কমিশনার বাড়ীর পাশে, ৩৮নং ওয়ার্ড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। শেখ মোঃ আব্দুল্লাহ @ বাদল(৫০) পিতা-মৃত বাহার মিয়া, সাং-চাঁদপুর, আব্দুর রশিদ মাষ্টারের বাড়ী, ৩নং ওয়ার্ড, ৪নং কাদরা ইউপি, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে-মুরাদ চৌধুরী কলোনী, মধ্যম হালিশহর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ কামাল হোসেন(৩২), পিতা-মৃত আশরাফ আলী হাওলাদার, সাং-চড়াইল, গাজী বাড়ী, ৭নং ওয়ার্ড, ৯নং গরিপুর ইউপি, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, বর্তমানে-কলসি দিঘীর পাড়, নুর আমিন কন্ট্রাকটারের বাড়ী, বশির আহাম্মদ রোড, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম ।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ১নং টিম ইপিজেড থানাধীন ৩৮নং ওয়ার্ড রেলবিট বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের মূর্তিসহ সহ মোঃ শান্ত(৩২), মোঃ সেলিম হাওলাদার(৪০), শেখ মোঃ আব্দুল্লাহ @ বাদল(৫০) ও মোঃ কামাল হোসেন(৩২) কে আটক করেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।