নিউজটি শেয়ার করুন

ইপিজেডে রুপসা ফাউন্ডেশনে অভিযান: নগদ কয়েক কোটি টাকা উদ্ধার

নগরীর ইপিজেড এলাকায় একটি সমবায় প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল তিনটা থেকে অভিযান শুরু হয়।

রুপসা উন্নয়ন ফাউন্ডেশন মাল্টিপারপাস নামক প্রতিষ্ঠানটিতে মুনাফার লোভে হাজার হাজার শ্রমিক তাদের উপার্জিত অর্থ জমা রেখেছে। অর্থ জমা রাখাদের মধ্যে বড় একটা অংশই নারী শ্রমিক। তাদের উপার্জিত অর্থের একটা অংশ সেখানে জমা রাখে।

গোয়েন্দা পুলিশের সাথে যোগ দিয়েছে ইপিজেড থানা পুলিশ। মধ্যরাতেও অভিযান চলছিল। ওই কার্যালয় থেকে নগদ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

তবে কেন এ অভিযান চালানো হচ্ছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

ইপিডেজ থানা ওসি (তদন্ত) ওসমান গণি জানান, ঘটনাস্থলে আছি। এখানে অনেক উর্ধ্বতন কর্মকর্তা আছেন। এ মুহূর্তে কিছু বলা সম্ভব না।