নিউজটি শেয়ার করুন

ইপিজেড এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ড

সিপ্লাস ডেস্ক:  ইপিজেড এলাকার প্রিমিয়ার লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, ‘প্রিমিয়ার লিমিটেডের কারখানাটির মেশিনারিজ রুমে অতিরিক্ত তাপমাত্রা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।