সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইপিজেড থানার উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) কমিউনিটি পুলিশিং দিবস-২০২০ উদ্যাপন করা হয়েছে।
উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পুলিশিং দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসলাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ) অলক বিশ্বাস।
উপস্থিত ছিলেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোছাইন, ইপিজেড থানার অপারেশন অফিসার সাজেদ কামাল, ব্যারিস্টার সুলতান আহম্মদ ডিগ্রী কলেজের ভিপি জাহিদ হোসেন খোকন, নেছার মিয়া আজিজ, সাজ্জাদ হোসেন দুলাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশের চাকরি এখন সেবাধর্মী। সকল ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ দৃষ্টান্তমূলক সেবায় নিয়োজিত রয়েছে। পুলিশের সাথে সাধারণ মানুষের এখন নিবিড়তা বাড়ছে। স্থানীয় যেকোন সমস্যা সমাধানে পুলিশই বেশি ভূমিকা রাখছে।

