নগরির চাদগাঁও থানার বাকলিয়া হামিদ আলী মিস্ত্রীর বাড়ী কাছে পূর্বশত্রুতার জেরে মোস্তাকিম নামের এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী গ্যাং৷
গতকাল শনিবার রাত ৯ টায় মোস্তাকিমকে ডেকে নিয়ে একদল সন্ত্রাসী এই হামলা চালায়। সন্ত্রাসীদের ছুরির আঘাতে মহসিন কলেজের ছাত্র মোস্তাকিমের পেটের ভূড়ি বের হয়ে যায়৷ মূমূর্ষ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে অস্ত্রপাচার শেষে বর্তমানে চিকিৎসাধিন আছে৷
এদিকে ঘটনার পর পর স্থানীয়রা হাতেনাতে দুইজন সন্ত্রাসীকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে৷ আজ দুপুরে মোস্তাকিমের পরিবারের পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে চাঁদগাও থানায় একটি মামলা করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিপ্লাসকে জানিয়েছেন৷








