নিউজটি শেয়ার করুন

ইভিএম পদ্ধতিতে সময় কম লাগায় ইতিবাচক হিসেবে দেখছেন ভোটাররা

চট্টগ্রাম ৮আসনের উপ- নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমের ব্যবহার। তাই বোয়ালখালীর ভোটারদের ধারনা দিতে এই প্রদর্শনী। ৬ জানুয়ারী, থেকে শুরু ৯ জানুয়ারী পযর্ন্ত চলবে এই আসনের বোয়ালখালীর ১৮টি কেন্দ্রে এই প্রদর্শনী। পর্যায়ক্রমে এমন প্রদর্শনী চলবে প্রায় সবকেন্দ্রে জানিয়েছেন, কর্মকর্তারা, ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দেয়া যাবে ভোটারদের তার ধারনা দেয়া হচ্ছে প্রদর্শনীতে। তুলে ধরা হচ্ছে ভুল হলে তা শুধরানোর উপায়। প্রাথমিক ধারণা পেয়ে ইভিএমে ভোট দেয়া সহজ হবে বলে মনে করছেন এই ভোটাররা। এছাড়াও এ আসনে শহর অংশে চান্দগাঁও নির্বাচনী এলাকায় ১৫টি স্থান এবং পাঁচলাইশ এলাকার ১০টি স্থান ও বোয়ালখালি অংশে ১৮টি স্থানে ইভিএম প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ইভিএম প্রদর্শনের স্থানগুলো হলো : বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়, কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় ও পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়, আকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাওলা উচ্চ বিদ্যালয়, চরণদ্বীপ ইউনিয়নের আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহলা সাধারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানুনগোপাড়া কাশি মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ধোরলা কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইব্রাহীম নূর উচ্চ বিদ্যালয়,বোয়ালখালী হাজী মোঃ নুরুল হক ডিগ্রি কলেজ, মধ্যম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজিদিয়া সিনিয়র মাদ্রাসা, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন,ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দিতেই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এছাড়া ভোটারদের ভোটদানের সুবিধার্থে মক ভোটিংয়ের ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, এ আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৯৯২ জন ও মহিলা ভোটার দুই লাখ ৩৪ হাজার ৭৪ জন।