নিউজটি শেয়ার করুন

ইভ্যালিতে কোনো বিনিয়োগ করবে না যমুনা গ্রুপ

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: ইভ্যালিতে বিনিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে যমুনা গ্রুপ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেন যমুনা গ্রুপের কমার্সিয়াল ডিরেক্টর শামসুল হাসান।

তিনি  বলেন, ইভ্যালির কাগজপত্র যাচাই-বাছাই করে আমাদের কাছে সমস্যাজনক মনে হয়েছে। বাজারে তাদের বিষয়ে বিভিন্ন সমালোচনা থাকায়  প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যমুনা গ্রুপ।তিনি জানান, যমুনা গ্রুপ নিজেরাই ই-কমার্স কোম্পানি করবে।

তিনি জানান, আনুষ্ঠানিকভাবে যমুনা গ্রুপের নিজস্ব ই-কমার্স কোম্পানি উদ্বোধনের দিন ইভ্যালির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানানো হবে।

সর্বশেষ বৃহস্পতিবার অনলাইনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইভ্যালি জানায় গ্রাহকদের এখনও প্রায় ৩১১ কোটি টাকার পণ্য সরবরাহ করতে পারেনি তারা।

বাণিজ্য মন্ত্রণালয়ে ইভ্যালির জমা দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত গ্রাহক ও ব্যবসায়ীদের কাছে ইভ্যালির মোট দায় ছিল ৫৪৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক মার্চের মাঝামাঝি পর্যন্ত ইভ্যালির মোট ৪০৪ কোটি টাকা দায় পেয়েছিল। এর মধ্যে গ্রাহকদের কাছে দায় ছিল ২১৪ কোটি টাকা।

সূত্র জানায়, যমুনা গ্রুপ জানতে পেরেছে ইভ্যালির নেটওয়ার্ক ছাড়া কিছুই নেই। এমন প্রতিষ্ঠানে বিনিয়োগে যমুনা গ্রুপের রেপুটেশন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এমন পরিস্থিতিতে ইভ্যালিতে বিনিয়োগ করা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। এখন পর্যন্ত যমুনা গ্রুপ কোনো টাকা বিনিয়োগ করেনি।

এর আগে গত ২৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা গ্রুপ ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে।

এমন বিনিয়োগকে স্বাগত জানিয়ে ওইদিন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here