নিউজটি শেয়ার করুন

ইভ্যালির রাসেল ও তার স্ত্রী ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিনদিন করে রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছে আদালত। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এ আদেশ দেন।

শুক্রবার দুপুরে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই ওহিদুল ইসলাম।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক। এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here