Site icon CPLUSBD.COM

ইমাম হোসাইনের আত্মত্যাগ দুনিয়ার বুকে ইসলামকে আরও সুদৃঢ় করেছে

সিপ্লাস ডেস্ক: আল-হাসনাইন মিশন বাংলাদেশ এর উদ্যেগে আহলে বায়তে রাসুল (সা:) স্মরণে পবিত্র শাহদাতে কারবালা মাহফিল উপলক্ষে মিলাদ মাহফিল ও ধমীয় আলোচনা সম্পন হয়েছে।
শুক্রবার ২৭ আগস্ট রাতে হালিশহরস্হ বশির ভাণ্ডার দরবারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সভাপতি শাহজাদা মোহাম্মদ মঈনুদ্দিন আল-সাঞ্জারীর সভাপতিত্বে ও ইসলাম চৌধুরী তারেকের সঞ্চালনায় মাহফিলে প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভাণ্ডারী।
প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তাহেরী নকশাবন্দী।
উপস্থিত এডভোকেট মোহাম্মদ শাকিল, মোহাম্মদ আবু তাহের, আবুল হোসেন, মোহাম্মদ মানিক, আলী আজগর মুন্না, আবুল হোসেন, আলী নেওয়াজ মুন্না, শায়ের মোহাম্মদ হাসান রেযা প্রমুখ।
প্রধান মেহমান পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারী বলেন, কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী হোসাইনকে হত্যা করে যুদ্ধে জয়ী হয়েছে মনে করলেও কিন্তু ইমাম হোসাইনের আত্মত্যাগ দুনিয়ার বুকে ইসলামকে আরও সুদৃঢ় করেছে। এবং ইমাম হোসাইন অমর হয়ে আছেন। কারণ ইয়াজিদ আজ বিশ্বের বিবেকবান মানুষের কাছে ঘৃণিত। অপরদিকে নবীজির দৌহিত্র ইমাম হোসাইন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কাছে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন নেতা হিসেবে পরিচিত। মুসলিমরা তাকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে ব্যথিত চিত্তে। ইমাম হোসাইনের আত্মত্যাগ কেবল অন্যায়ের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ করার শিক্ষাই দেয়।
তিনি আরো বলেন, ইমাম হোসাইনের প্রেম ছাড়া যে ইসলাম সেটা ইসলাম নয় তা মেকি বা হাইব্রিড ইসলাম। আর হোসাইনি ইসলাম মূল বা অর্গানিক ইসলাম।