নিউজটি শেয়ার করুন

ইয়াবা মামলায় পুলিশের এসআই কারাগারে

ইয়াবা মামলায় পুলিশের এসআই কারাগারে

আদালত প্রতিবেদক: কর্ণফুলী থানায় র‌্যাবের এক ইয়াবা মামলায় শেখ মাসুদুৱ রহমান নামের পুলিশের এক এসআইকে কারাগারে পাঠানো হয়েছে।

২৮ জুন সোমবার দুপুর  ২টায় কর্ণফুলী থানার উক্ত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেখ মাসুদুর রহমান কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

তিনি কুমিল্লা জেলার কুমিল্লা কোতোয়ালি থানাধীন কাটালিশাৱ সাকিনের শেখ দলিল উদ্দিনের ছেলে।

গত রোববার (২৭ জুন) দুপুরে থানার পটিয়া ক্রসিং ভেল্লাপাড়া এলাকায় থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই শেখ মাসুদুৱ রহমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে একইদিন রাতে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে কর্ণফুলী থানায় তাকে হস্তান্তর করা হয়।্যাব।’ বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার আদালত সেৱেস্তা।