গত (২২ নভেম্বর) শুক্রবার নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকার আড়ং-এর সামনে বখাটের ছুরিকাঘাতে নিহত ইফতেখার আহমেদ আহমেদ ইরফানের হত্যাকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
(২৫ নভেম্বর) সোমবার দুপুর সাড়ে ১২ টায় স্কুলের সাধারণ ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনটি গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পিডিবি মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত হয়ে ইরফানের প্রত্যক্ষ হত্যাকারী সাদ্দামের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য এর আগে (২২ নভেম্বর) শুক্রবার তার এলাকাবাসী ও (২৩ নভেম্বর) শনিবার মোস্তফা হাকিম কলেজের শিক্ষার্থীরা হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

