সিপ্লাস ডেস্ক: ইরাকের আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। বিমানবন্দরটি আরবিলের মার্কিন দূতাবাসের কাছেই অবস্থিত।
স্থানীয় সময় গতকাল শনিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
কুর্দি নিরাপত্তা বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, দুটি ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি। বিমানবন্দরেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বিমানবন্দর জঙ্গিবিরোধী বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়।
জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোশিয়ার বলেছেন, হামলায় বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে, এএফপির এক প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানিয়েছেন, দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেইসঙ্গে মার্কিন দূতাবাসের চারপাশে ধোঁয়া উড়তেও দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

