আগামী ৭/৮ জানুয়ারী দুবাই ক্রাউন প্লাজা হোটেলে এই সামিট অনুষ্ঠিত হবে। সামিটে যোগ দিবে সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশী তিন শতাধিক ব্যবসায়ী। এ্যামেরিকা ভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এ গ্লোবাল বিজনেস সামিটের সার্বিক তত্বাবধানে রয়েছে। বাংলাদেশের সাথে বহিবিশ্বের বাণিজ্যিক ঘাটতি পূরণ, বাংলাদেশে বিনিয়োগ,প্রবাসীদের নানা সুবিধা বৃদ্ধিকরণ সহ, আর্থিক প্রতিষ্ঠান গুলো যাতে প্রবাসীদের পাশে সহজ শর্তে দাড়াতে পারে তা নিয়ে সরকারের কাছে কিভাবে একটি গঠন মূলক বার্তা পৌছে দেয়া যায় তা হবে এ সামিটের প্রধান লক্ষ্য উদ্দেশ্য।
তাছাড়া আমিরাতের এক্সপো ২০২০ কে সামনে রেখে প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগ ও করণীয় প্রসঙ্গে এ সামিটে বিষদ আলোচনা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। গ্লোবাল বিজনেস সামিট উপলক্ষ্যে একটি কলেবরে ম্যাগাজিন প্রকাশের উদ্যোগও গ্রহন করা হয়েছে। অনুষ্ঠানে যোগদানকারী প্রবাসী ব্যবসায়ীদের যাবতীয় তথ্য এ প্রকাশনায় স্থান পাবে বলে উদ্যোগক্তারা জানিয়েছেন। গ্লোবাল বিজনেস সামিট নিয়ে আরব আমিরাতের আল আইনের ব্যবসায়ী মারুফ আহমেদ অভিমতে বলেন এ সামিট প্রবাসী ব্যবসায়ীদের মাঝে সম্পর্ক উন্নয়ন সহ ব্যবসায়ীক কার্য্যক্রমের বিস্তৃতি ও গতিশীলতা আনবে। তাছাড়া বাংলাদেশের সাথে আরব আমিরাত সহ বিশ্বের নানান দেশের বানিজ্য ঘাটতি পূরণ ও এক্সপো ২০২০ আয়োজনে বাংলাদেশী ব্যবসায়ীদের অবস্থান সু সংহত করবে। এদিকে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল জানান আমরা একটি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে এই সামিটের আয়োজন করতে যাচ্ছি। আশাকরি আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব। তিনি বলেন এ সামিটের মাধ্যমে আমরা গ্লোবালি বাংলাদেশী ব্যবসায়ীদের যে সম্পর্ক তৈরী করতে যাচ্ছি তা একটি শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং এ শক্তি বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে।








