নিউজটি শেয়ার করুন

ইরানে ছড়িয়ে পড়ছে অজানা ভাইরাস!

করোনার ভয়াবহ তাণ্ডবের মধ্যে এবার ইরানে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন সংসদ সদস্য। আর এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ওই এমপি।

আনাদোলু এজেন্সির বরাতে মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ইরানের সংসদ সদস্য এবং সংসদের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি বিষয়ক কমিটির সদস্য শাহরুজ বারজেগার জানিয়েছেন, এই ভাইরাসটি এখনও অপরিচিত। তিনি বলেন, আমার মনে হয় ইরানে এই বায়োলজিক্যাল সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি ইরান। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ইরানে ১০ হাজার ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নতুন করে মারা গেছেন ৭৫ জন। সব মিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪২৯ জনের। তবে সেরে উঠেছেন ৩ হাজার ২৭৬ জন।
করোনা প্রতিরোধে দেশটিতে সকল স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। স্থগিত কিংবা বন্ধ করে দেয়া হয়েছে সব ধরেনর ক্রীড়া ইভেন্টও।