সিপ্লাস ডেস্ক: ইরানে ভয়াল রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। কোনভাবেই কমানো যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার। এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছে দেশটির প্রশাসন ও সাধারণ মানুষ।
দেশটিতে নতুন করে ১ হাজার ৮৩৭ জনের দেহে প্রাণঘাতী করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরও ১২৫ জনের নাম।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ শনিবার এসব তথ্য দিয়েছে। দেশটিতে এখন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা ৪ হাজার ৩৫৭ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর আজ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে করোনা নিয়ে ব্রিফিংয়ে জানান, ইরানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ২৯ জন। আক্রান্ত এসব মানুষের মধ্যে ৩ হাজার ৯৮৭ জনের অবস্থা আশঙ্কাজনক।








