নিউজটি শেয়ার করুন

ইরান-মার্কিন উত্তেজনায় পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত।

ভারতীয় নৌবাহিনীর বরাতে এনডিটিভির খবরে বলা হয়, উপসাগরীয় এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয় অবস্থায় রাখা হয়েছে নৌবাহিনীকে।

এদিকে কূটনৈতিক সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘আমেরিকার প্রতি বিশ্বস্ত থেকেও ইরানকে চটাতে চাইছে না ভারত। চাবাহার বন্দরে বিপুল বিনিয়োগ, ইরানের সহায়তায় পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানসহ পশ্চিম এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো, পরে ফের তেল আমদানির রাস্তা খুলে রাখার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে।