দীর্ঘদিন পর অবশেষে ছাত্র সংসদের কমিটি গঠন করলো ইসলামিয়া ডিগ্রী কলেজ। আজ কলেজ ছাত্র সংসদের সভাপতি, কলেজের অধ্যক্ষ মোস্তাফা মোরশেদ ছাত্র সংসদ ২০১৯ইং -২০২০ইং অনুমোদন করেন৷ কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছে ফয়সাল সাব্বির, জিএস নির্বাচিত হলেন সৈয়দ ইবনে জামান ডায়মন্ড এবং এজিএস হিসেবে মোঃ নোমান সাইফ নির্বাচিত হয়েছেন৷
এছাড়া বার্ষিকী সম্পাদক – ফরহাদ জামান লিংকন, নাট্য সম্পাদক – মোঃ এস এম আশরাফুল আরিফ, বক্তৃতা ও বিতর্ক সম্পাদক – আজাদ হোসেন অপু, ধর্ম বিষয়ক সম্পাদক – আকমান রসুল মিলু, সাংস্কৃতিক সম্পাদক – আল আমিন, ক্রীড়া সম্পাদক – আব্দুর রহিম জিসান, ছাত্র মিলনায়তন সম্পাদক- এস এম বিশাল, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক – মোঃ আরাফ চৌধুরী, ছাত্রী মিলনায়তন সম্পাদক – প্রিমিলা প্রিয়তী। সদস্য হয়েছেন, ইয়াছিন আরাফাত, মোঃ শাহীন, মোঃ মোজাম্মেল।








