চকরিয়ায় চরমোনাই পীর ছাহেব বলেছেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তা সকলের সামনে আজ দিবালোকের মতো পরিষ্কার। দেশের সামগ্রিক পরিস্থিতি তথা গণতন্ত্র বাদীদের অসারতা, আওয়ামী লীগ এবং বিএনপি’র ক্ষমতাকে কুক্ষিগত রাখার প্রবণতা, সমগ্র দেশব্যাপী নাস্তিকদের আস্ফালন যে পর্যায়ে পৌঁছে গেছে তা থেকে পরিত্রাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র মুক্তির ঠিকানা।
বাংলাদেশ মুজাহিদ কমিটি চকরিয়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার ( ১ নভেম্বর) চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দেশের মানুষকে একটি মুক্তির দিশা দিয়েছি, আশা দেখিয়েছি। মানুষ এখন বুঝতে পারতেছে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশই অবহেলিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষকে মুক্তি দিতে পারে। তাই চলমান এই প্রক্রিয়াই ইসলাম ও মানবতার পক্ষে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে আসতে হবে।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, আপনারা জানেন আমরা দেশে একটি অবস্থান সৃষ্টি করেছি। জনগণের কাছে আমরা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। এই অবস্থায় বাকি কাজটুকু এগিয়ে নেওয়ার দায়িত্ব উলামা-মাশায়েখদের ।
তিনি বলেন, আসুন অন্য কোনো মতাদর্শে নিজেকে শামিল না করে ইসলামকে একমাত্র মানদন্ড ধরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই।
বাংলাদেশ মুজাহিদ কমিটি চকরিয়া উপজেলা শাখার সদর মাওলানা ছরওয়ার আলম কুতুবীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ শোহাইব নোমানী, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা আনোয়ার আলম, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা ক্বারী নুরুচ্ছুলতান, মাওলানা আবদুর রহিম বুখারী, মাওণানা মোস্তফা নূরী, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আমান উল্লাহ, মাওলানা মাহবুব মোর্শেদ, মাওলানা হাসান আলী, মাওলানা শহিদুল্লাহ আশরাফী, মাওলানা ইয়াহিয়া সাইদ, মাওলানা হাফেজ নুরুল কাদের, মাওলানা শামসুল আলম, মাওলানা আবুল কাসেম, মাওলানা আবদুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা প্রমূখ।
এছাড়াও মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ জনতা উপস্থিত ছিলেন।








