নিউজটি শেয়ার করুন

ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা, ৪টি স্মার্ট মোবাইল ফোন ও ২ টি বাটন মোবাইল ফোনসহ তিন জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৮ মে) দুপুরের দিকে শহরের তারাবনিয়ারছড়া জামে মসজিদের পূর্ব পার্শ্বে জনৈক হাজেরা পারভিন এর মালিকানাধীন পাঁচতলা বিল্ডিং এর ৪র্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্বদানকারী সদর মডেল থানার এস আই দস্তগির চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন মোহাম্মদ শাহ আলম (২৫), পিতা-মৃত বশির আহমদ, সাং-নতুন পল্লানপাড়া উপজেলা-টেকনাফ। এমদাদুল হাসান (২৪), পিতা- মোতাহের আহমদ, সাং-সিকদার পাড়া, থানা-ঈদগাঁও। তৌহিদুল হাসান (২২), পিতা-মোঃ রশিদ, সাং-দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন সেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।