সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন আব্দুর রহিমকে (৫৭) আটক করেছে পুলিশ।
বুধবার(১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে ২০ হাজার ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করা হয়।
বৃহস্পতিবার টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান জানান, বুধবার মধ্যরাতে এসআই বাতেনের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে আব্দুর রহিমকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়তে পারেন:
- খাজা রোড এলাকার বাসা থেকে বের হয়ে ৪ দিনেও ফেরেননি আবুল কাশেম
- চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
- প্রবাস থেকে স্বামী আসার খবর পেয়ে প্রেমিকের সাথে পালালেন ১ সন্তানের জননী
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আইনি নোটিশ
- সিআরবিতে বেসরকারি মেডিকেলকে জায়গা দেয়ার সমালোচনা করলেন বিএনপি সাংসদ রুমিন ফারহানা








