নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি থানার অধিনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান(২৬) নামের এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেন পুলিশ।
সোমবার (২৮ জুন) রাত দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর নির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই ইউনুছসহ সঙ্গীয় টিম মাদক বিরুধী অভিযান পরিচালনা করে। অভিযানে ঘুমধুম ইউপির ৬নং ওয়ার্ড কচুবনিয়া প্রাইমারি স্কুলের সামনে রাস্তার উপর থেকে জিয়াউর রহমান (২৬) নামের এক রোহিঙ্গাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মুল্য ৬০ হাজার টাকা।
আটককৃত মাদক কারবারী জিয়াউর রহমান (২৬) উখিয়ার কুতুপালং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ ব্লক বি-৭ এর আশ্রিত রোহিঙ্গা আলী আহাম্মদ এর ছেলে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

