নিউজটি শেয়ার করুন

ইয়াবা ও প্রাইভেট কারসহ আটক ৩

ইয়াবা ও প্রাইভেট কারসহ আটক ৩

সিপ্লাস আদালত প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার সডকেৱ কেরাণীহাটের এলাকায় থেকে ইয়াবাসহ তিন মাদক কারবাৱীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই)  ভোর সাড়ে ৫ টায় উপজেলার কেরাণীহাটের উত্তর দিকে তেমুহনী এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনেে সামনে মহাসড়কে এলাকা থেকে তাদের আটক কৱা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ২নং ওয়ার্ডের বালুখালী এলাকাৱ হাজী ইলিয়াছের পুত্র মোঃ কামরুল ইসলাম ইকবাল (প্রকাশ সুমন) (৪০) ও মাহমুদুল হকের পুত্র তানিমুল হক (২১) এবং অন্যজন হলেন তানভীর শামস (২৪) চট্টগ্রাম নগৱীৱ বায়েজিদ বোস্তামি থানাধীন বায়োজিদ চা বোর্ড এলাকার মৃত আবু তাহেরের পুত্র।

এই সময় তাদের কাছ থেকে ৪২০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করে সাতকানিয়া থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং আজ ৮ জুলাই বিকাল ৪ টায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তাদেৱকে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সাতকানিয়া থানাৱ আদালত সেরেস্তা।