সীতাকুণ্ড প্রতিনিধি: অভিনব কায়দায় জুতার ভেতরে দুই হাজার ইয়াবা ভরে পাচারের সময় সীতাকুণ্ডে দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন – কক্সবাজারের উখিয়া উপজেলার কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিকের স্ত্রী সাবিকুন্নাহার (৩২) ও সোনা আলীর স্ত্রী রশিদা খাতুন (৪৮)।
বৃহস্পতিবার(২৪ জুন) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় পৌরসদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই রোহিঙ্গা নারীকে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় সাবিকুন্নাহারের ৮ বছর বয়সী ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

