নিউজটি শেয়ার করুন

ই-অরেঞ্জের ক্ষুব্ধ গ্রাহকরা মাশরাফির বাসায়

ই-অরেঞ্জের ক্ষুব্ধ গ্রাহকরা মাশরাফির বাসায়

সিপ্লাস ডেস্ক: দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে কোটি কোটি টাকার অর্ডার নিয়ে এখন পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটির হাজারো গ্রাহক এই অভিযোগে রাজধানীর গুলশানে আন্দোলনে নেমেছে । এদিকে গ্রাহকরা বলছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ই-অরেঞ্জের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অনেকের দাবি এই ক্রিকেটারের নাম শুনে প্রতিষ্ঠানটি থেকে পণ্য কেনার জন্য টাকা দেওয়ার ভরসা পেয়েছেন তারা।

জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি ই-অরেঞ্জ শপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। আন্দোলনরত গ্রাহকরা বলছেন, গ্রাহকদের অধিকাংশই ই-অরেঞ্জএর ব্রান্ড এম্বাসেডর, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা দেখেই অর্ডার করেছেন।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ করেন ই-অরেঞ্জের গ্রাহকরা। অবরোধের কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ৪০ জন গ্রাহক মোটরসাইকেল নিয়ে গুলশান-২ মোড়ে আসেন। পরে তারা সেখান থেকে গুলশান-১ এর দিকে চলে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here