নিউজটি শেয়ার করুন

ই-কমার্স নীতিমালা লঙ্ঘন: আলেশা মার্টের অফার ঘোষণার পরেই সরালেন মধ্যরাতে

সিপ্লাস ডেস্ক: আলেশা মার্ট নামে একটি প্রতিষ্ঠান ই-কমার্স নীতিমালা লঙ্ঘন করে নিজস্ব ব্যাংক একাউন্টে টাকা জমা নিয়ে ৩৩% ডিসকাউন্টে ৪৫ দিন পর বাইক ডেলিভারির অফার দিচ্ছিল প্রতিষ্ঠানটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের চাপে রাত ১২টার পর দেওয়া অফার সরিয়ে নিতে বাধ্য হয়েছে ই-কমার্স সাইট আলেশা মার্ট। ই-কমার্স নীতিমালা লঙ্ঘন করে নিজস্ব ব্যাংক একাউন্টে টাকা জমা নিয়ে ৩৩% ডিসকাউন্টে ৪৫ দিন পর বাইক ডেলিভারির অফার দিচ্ছিল প্রতিষ্ঠানটি।

ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ আগস্ট মধ্যরাতে আলেশা মার্ট ডটকম তাদের ফেসবুক পেজে এসক্রো সার্ভিস বাইপাস করে সরাসরি টাকা আদায়ের জন্য ৩৩% ডিসকাউন্ট অফার দিয়ে কোম্পানিটির ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখার ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে বলে ক্রেতাদের। মূল্য সম্পূর্ণ পরিশোধ হলে ৪৫ কার্যদিবস পর তা ক্রেতাকে দেওয়া হবে, এমন ঘোষণাও দেয় আলেশা মার্ট। যদিও এই ৪৫ দিন হিসাব করা হবে লকডাউন বা সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক কার্যক্রম বন্ধের দিন থেকেই।

এদিকে, রাত ১২টায় তাদের এই অফার দেওয়ার পরই তা চোখে পড়ে যায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল প্রধান মো. হাফিজুর রহমানের।

তাৎক্ষণিকভাবে আলেশা মার্টের মালিকপক্ষকে ফোন করে সরকার ঘোষিত নীতিমালা লঙ্ঘন করে এ ধরনের অফার দেওয়ার কারণ জানতে চান এবং ফেইসবুক পেইজ থেকে অফারটি প্রত্যাহার করার জন্য চাপ দেন বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে।

এরপ্রেক্ষিতে ওই রাতেই অফারটি প্রত্যাহার করে নেয় আলেশা মার্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here